অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশকে ৬৬ রানের টার্গেট দিয়েছে নামিবিয়া। আগের ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শেষ আটে জায়গা করে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। নামিবিয়ার পক্ষে জয় নিশ্চিত হলে গ্রুপ চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ।
মঙ্গলবার কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। নামিবিয়ার দুই ওপেনার লোফটি এটন (৫) ও ডেভিন (১৯) ফিরে যাওয়ার পর বেশ চাপে পড়ে নামিবিয়া। এরপর শুধু লরেন্স রানের ক্ষেত্রে দুই সংখ্যার ঘরে যেতে পেরেছিলেন। তার ব্যক্তিগত রান ছিল ১৭। ৩২.৫ ওভারে সব উইকেট হারিয়ে নামিবিয়ার সংগ্রহ দাঁড়ায় ৬৫ রান।
বাংলাদেশের পক্ষে মেহেদি হাসান মিরাজ, সালেহ আহমেদ শাওন ও আরিফুল ইসলাম ২টি করে উইকেট এবং মোহম্মদ সাইফুদ্দিন ও সাইদ সরকার ১টি করে উইকেট নেন।
