জয়পুরহাটের পাঁচবিবিতে ট্রাক্টরের চাপায়হেলপার শ্রী নয়ন চন্দ্র (২৮) নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে এই দুর্ঘটনা ঘটে।
নয়ন চন্দ্র উপজেলার পশ্চিম কৃষ্ণপুর গ্রামের (ভেদলার মোড়) চনু ওঁরায়ের ছেলে।
পাঁচবিবি থানা সূত্রে জানা গেছে, সকাল ৬টায় বালি বোঝাই মেসি ট্রাক্টর পাঁচবিবি-কামদিয়া সড়ক দিয়ে যাচ্ছিল। পথিমধ্যে ধুরইল মোড়ে স্পিড ব্রেকারের সাথে ধাক্কা লেগে হেলপার নয়ন ট্রাক্টরের চাকার নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই নয়ন মারা যায়। খবর পেয়ে পাঁচবিবি থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এই ঘটনায় ট্রাক্টরসহ চালক পলাতক রয়েছে।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) কিরণ চন্দ্র রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
