সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক পথচারী নিহত হয়েছেন। নিহত জাকারিয়া হোসেন (৪০) উপজেলার ভেংড়ী গ্রামের রইচ উদ্দিনের ছেলে।
জানা গেছে, সোমবার রাত ১০ টার দিকে উপজেলার ভেংড়ী গ্রামের লামিম তেলপাম্পের পাশে ঢাকা-রাজশাহী মহাসড়ক পার হচ্ছিলেন জাকারিয়া। এ সময় পিকাপভ্যানের চাপায় ঘটনাস্থলেই তিনি নিহত হন।
উল্লাপাড়া হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, পিকআপ ভ্যানটি আটক করা হয়েছে। এ ঘটনায় সলঙ্গা থানায় মামলা হয়েছে।
