গাজীপুরে এক সাংবাদিকের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ টি টিনসেড ঘর ছাই হয়ে গেছে।
মঙ্গলবার বিকেল পৌনে তিনটার দিকে গাজীপুর থেকে প্রকাশিত দৈনিক গণমুখ পত্রিকার সম্পাদক অধ্যাপক আমজাদ হোসেনের মহানগরীর ভোগড়া এলাকার বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই বাড়ির টিনসেড ভবনের একটি ভাড়াটে ঘর থেকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন মুহূর্তের মধ্যে আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে গিয়ে একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এরই মধ্যে আগুনে ১৬ টি টিনসেড ঘরের সম্পূর্ণ মালামাল পুড়ে যায়।
আমজাদ হোসেনে জানান, আগুনে প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. হাসিবুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
