যশোরে ছুরিকাঘাতে যুবক নিহত

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৬, ০২:২২

যশোর শহরের পুরাতন কসবায় ছুরিকাঘাতে এক যুবক নিহত এবং তিনজন আহত হয়েছে। নিহত মানিক ওরফে ডিশ মানিক (৩৫) কাজীপাড়া গোলামপাড়ার বাসিন্দা। আহতরা হলেন একই এলাকার রিপন (৩০), জাহাঙ্গীর (৩২) ও রায়হান (২৮)।

আহত রায়হানের কাছ থেকে জানা গেছে, রাত ১১টার দিকে একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা করে। আহত অবস্থায় স্থানীয়রা তাদের সদর হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে আনার পর মানিক মারা যান। তার মাথা, বুক ও পেটসহ শরীরের একাধিক স্থানে ধারালো অস্ত্রের আঘাতের ক্ষত রয়েছে।
তবে কারা কেন হামলা করেছে তা তিনি জানাতে পারেননি।
কোতোয়ালি থানার ওসি ইলিয়াস হোসেন জানান, রাত পৌনে ১২টার দিকে হাসপাতালে অন্য এক রোগী দেখতে এসে এ হতাহতের ঘটনা জানতে পারেন। তিনি জানান ঘটনার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।