কক্সবাজারে আধা কেজি গাঁজাসহ মমতাজ বেগম (৩৫) নামের এক নারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে কলাতলী সড়কের সুগন্ধা পয়েন্ট থেকে তাকে আটক করা হয়।
কক্সবাজার সদর থানার এসআই আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করে জানান, আটকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। আটক নারী কক্সবাজার পৌরসভার পূর্ব লাইট হাউজ পাড়ার মৃত মোহাম্মদ সুলতান নবীর স্ত্রী।
