সীতাকুণ্ডে এক সেনা সদস্যের ওপর হামলা চালিয়ে এক লাখ ৫০ হাজার টাকাসহ মোবাইল ছিনতাই করে নিয়ে গেছে সন্ত্রাসী।
জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত ৭টার দিকে বাঁকখালী গ্রামের মৃত নুরুল হকের ছেলে বর্তমান সেনা সদস্য মো. শফিউল আলম চট্টগ্রাম শহর থেকে ডেমু ট্রেনে করে বাড়িতে যাচ্ছিলেন। তিনি সীতাকুণ্ড রেল ষ্টেশনে নেমে গোডাউন রাস্তা দিয়ে হেটে যাওয়ার সময় সন্ত্রাসী শাওন, ইকবাল ও নিজামের নেতৃত্বে অজ্ঞাতনামা ৫-৬ জনের একদল সন্ত্রাসী হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে। তার ২টি ব্যাংক থেকে তোলা এক লাখ ৫০ হাজার টাকা, একটি মোবাইল সেট ও মামলার ফাইল ছিনিয়ে নিয়ে যায়। পরে তার চিৎকারে সন্ত্রাসীরা পালিয়ে যায়। তাকে আহত অবস্থায় সীতাকুণ্ড হাসপাতালে ভর্তি করা হয়।
