মাগুরায় ২ চরমপন্থি গ্রেফতার

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:৩৪

মাগুরায় ৫ বছরের সাজাপ্রাপ্ত চরমপন্থি দলের দুই সদস্যকে গ্রেফতার করেছে শালিখা থানা পুলিশ।

 

বুধবার সকালে শালিখা  উপজেলার সিংড়া গ্রাম থেকে পুলিশ তাদের গ্রেফতার  করে। গ্রেফতারকৃত দুই চরমপন্থি সদস্য হলেন-শালিখা উপজেলার চটকাবাড়িয়া গ্রামের দুধসা বিশ্বাস ও মশাখলী গ্রামের নজরুল ইসলাম।

 

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ ফকরুল ইসলাম খান জানান, ২০০২ সালের ২ ফেব্রুয়ারি সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় পাশ্ববর্তী  কালিগঞ্জ  থানায় চরমপন্থি  দলের সদস্য দুধসা ও নজরুল-এর নামে দ্রুত বিচার আইনে একটি মামলা  দায়ের হয়। ওই মামলায় ঝিনাইদহ জেলার দ্রুত বিচার আদালত গত বছর ৯ নভেম্বর  তাদের দু’জনকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।