কক্সবাজারের পেকুয়ায় সাবেক এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার দিবাপূর্ব গভীর রাতে পেকুয়ার মগনামা ইউনিয়নের শরৎঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দেলোয়ার হোসেন (৬৫) পেকুয়ার রাজাখালী ইউনিয়নের নতুন ঘোনা এলাকার মৃত আশরাফ আলীর ছেলে এবং একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।
পেকুয়া থানার ওসি জিয়া মো. মোস্তাফিজ ভূঁইয়া বলেন, রাজাখালী ইউনিয়নের পার্শ্ববতী মগনামা ইউনিয়নের শরৎঘোনার লবণ মাঠ এলাকায় মঙ্গলবার দিবাগত রাতে স্থানীয়দের উদ্যোগে আয়োজিত পিকনিকে দেলোয়ার হোসেন অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন। রাত দেড়টার তাকে কুপিয়ে ফেলে রাখার খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে। তবে পুলিশ ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি।
