ঠাকুরগাঁওয়ে বিএসএফের হাতে বাংলাদেশি আটক

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৬, ২২:৪৭
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া সীমান্ত থেকে মনিরুল ইসলাম মিলন (২৯) নামে এক বাংলাদেশি কৃষককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা।
 
বুধবার বেলা সাড়ে ১১টায় সীমান্তের ভারতের দুইশ গজ অভ্যন্তর থেকে তাকে আটক করা হয়। মনিরুল ইসলাম বালিয়াডাঙ্গী উপজেলার কালীবাড়ি গ্রামের সুকুদ্দি মোহাম্মদের ছেলে।
 
স্থানীয়রা জানান, সকালে নদীর ওপারে বোরো বীজতলায় কাজ করতে যান কৃষক মনিরুল। এ সময় বিএসএফ তাকে আটক করে।