গাজীপুরের বোর্ডবাজার এলাকায় অবস্থিত লাবিব গ্রুপের ‘ম্যাট্রিক্স সোয়েটার’ কারখানায় অগ্নিকাণ্ডের পর তিনদিনের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জেলা প্রশাসন সূত্র জানায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাহেনুল ইসলামকে আহ্বায়ক করে ৫ সদস্যের গঠিত তদন্ত কমিটি তাদের কাজ শুরু করেছে। এরই মধ্যে প্রাথমিক তথ্য উপাত্ত সংগ্রহ করেছে তদন্ত কমিটি। বৃহস্পতিবার সরেজমিন পরিদর্শন করে তদন্ত কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছেন কমিটি প্রধান রাহেনুল ইসলাম।
অগ্নিকাণ্ডে কারখানার ব্যাপক ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ ও কর্মপরিবেশ ঠিক রাখার জন্য কারখানাটি তিনদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
