ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার মেয়র মেস্তাফিজুর রহমান বিজু ও তার চাচাতো ভাই আব্দুস সামাদ মিল্টনকে জেল হাজতে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বুধবার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এসএম মনিরুজ্জামান তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।
মামলার বিবরণে জানা গেছে, গত ২ ডিসেম্বর কালীগঞ্জ শহরের আড়পাড়ায় ছাত্রলীগ ও যুবলীগের কয়েকজন নেতাকর্মী আড়পাড়ায় একটি বাড়ির সামনে যান। এ সময় পৌর মেয়র মোস্তাফিজুর রহমান বিজু তার লাইসেন্স করা পিস্তল দিয়ে ৪ রাউন্ড এবং তার চাচাতো ভাই আব্দুস সামাদ মিল্টন মেয়রের শর্টগান দিয়ে ২ রাউন্ড গুলি করে। এতে গুলিবিদ্ধ হন কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সুমন। এ ঘটনায় কালীগঞ্জ থানার এসআই নিরব হোসেন পৌর মেয়র মোস্তাফিজুর রহমান বিজু ও আব্দুস সামাদ মিল্টনকে আসামি করে থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন।
