রামাদিতে আইএস এর হামলায় ১৩ ইরাকি সেনা নিহত

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৬, ২০:০৮
ইরাকের রামাদিতে আইএস এর হামলায় ১৩ ইরাকি সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। বুধবার কয়েক দফায় এই হামলা চালায় আইএস।
 
আনবার প্রদেশের রামাদি পুনরুদ্ধারের পরে কয়েক দফা হামলা চালিয়েছে আইএস। সামরিক সূত্রের বরাতে আল-জাজিরা জানায় শহরের পূর্বাঞ্চলে ৩০০ আইএস সেনার বিরুদ্ধে লড়াই করতে যায় সেনাবাহিনী। সেখানেই নয়জন নিহত হয়।
 
অন্যদিকে আবু রিশা গ্রামে আইএস এর হামলায় নিহত হয় আরও ৪ ইরাকি সেনা।
 
এর আগে মঙ্গলবার রামাদিতে গাড়িবোমা হামলায় ১৮ জন ইরাকি সেনা নিহত হয়। ২৪ ঘণ্টা না পেরোতেই আবারও হামলা চালাল আইএস। আল-জাজিরা