ঝিনাইদহের মহেশপুর সীমান্তের মাটিলা গ্রামে বিজিবির গুলিতে একজন নিহত ও তিনজন আহতের ঘটনায় বুধবার জুলুলি বিজিবি ক্যাম্পে বিজিবি ও গ্রামের কয়েক জন বিশিষ্ট ব্যক্তির মধ্যে বৈঠক হয়েছে।
ঘটনার ৫ দিন পর অনুষ্ঠিত এ বৈঠকে বিজিবির ২৬ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন। এলাকাবাসির পক্ষে উপস্থিত ছিলেন যাদবপুর ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান, মাটিলা গ্রামের ইউপি মেম্বার মহিউদ্দিন আহমেদ ও স্থানীয় আওয়ামী লীগের কয়েক জন নেতা।
বুধবার দুপুরে ঢাকা থেকে বিজিবির একটি ঊর্ধ্বতন তদন্ত দল ঘটনাস্থলে যান। তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা ওই গ্রামের শামসুর রহমান পলাশ, রবিউল মালিতা, আজিজুর রহমান ও ডা. হাসানুজ্জামানের সাথে কথা কলেন।
