পাবনায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৬, ২১:৩৬
 
পাবনার ফরিদপুর উপজেলায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সন্ধ্যায় নিহত সাইফুল ইসলাম লিটন (৪০) ফরিদপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও সাভার গ্রামের গোলজার হোসেনের ছেলে।
 
ফরিদপুর থানার ওসি হাবিবুর রহমান জানান, বুধবার সন্ধ্যায় নেছড়াপাড়া এলাকায় লিটনকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়। পূর্ববিরোধের জের ধরে হত্যাকাণ্ড ঘটে থাকবে বলে তিনি ধারণা করছেন।
 

পাবনা জেলা বিএনপির দফতর সম্পাদক জহুরুল ইসলাম এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।