নরসিংদীতে ৫ লাখ টাকা ছিনতাই, ব্যবসায়ী গুলিবিদ্ধ

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৬, ২২:২৭
নরসিংদী সদরে এক বিকাশ এজেন্টের সোয়া পাঁচ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এ সময় কাজল পাল (২৪) নামে এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন।
 
বুধবার নরসিংদী বাজারের ফলপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। কাজলকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
শহর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. মাহবুব জানান, ছিনতাইয়ের পর পালিয়ে যাওয়ার সময় অস্ত্রসহ রাসেল (২৪) নামে একজনকে আটক করা হয়েছে। তবে অন্যরা পালিয়ে গেছে।