বরগুনায় জবাই করে বৃদ্ধাকে হত্যা

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৬, ০৮:৫৯
বরগুনার পাথরঘাটায় লালবরু (৭০) নামের এক বৃদ্ধাকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাতে উপজেলার নয় ঘর গ্রামে এ ঘটনা ঘটে।
 
পুলিশ জানায়, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ঘরে ঢুকে ওই বৃদ্ধাকে জবাই করে হত্যা করে। এ সময় ঘরে থাকা বৃদ্ধার ছেলে ও পুত্রবধূর চিৎকারে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
 
পাথরঘাটা থানার ওসি এসএম জিয়াউল হক জানান, ঘটনাস্থলে পুলিশ গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা হচ্ছে।