চট্টগ্রাম মহানগরীর দেওয়ানহাট পোস্তারপাড় এলাকায় অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক ছাগল পুড়ে গেছে।
জানা গেছে, বৃহস্পতিবার ভোর চারটার দিকে দেওয়ানহাট ওভার ব্রিজের কাছে পোস্তারপাড় স্কুল সংলগ্ন দুটি ঘরে আগুন লাগে। ফায়ার সার্ভিসের আগ্রাবাদ স্টেশন থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল পৌনে সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে দুই ঘরে বেঁধে রাখা ৫২টি ছাগল পুড়ে মারা গেছে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের কর্মকর্তা সরওয়ার জাহান বলেন, বিড়ি বা সিগারেট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
