রাজধানীতে গৃহবধূর লাশ উদ্ধার

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৬, ১১:২০
রাজধানীর কাফরুলে অজ্ঞাত এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। 
 
বৃহস্পতিবার সকালে স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে লাশটি উদ্ধার করা হয়।
 
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকদার শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় গৃহবধূর শ্বশুর বাড়ির কয়েকজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।'