টেকনাফে ৮০ গুলিসহ রোহিঙ্গা জঙ্গি আটক

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৬, ১২:৩০
কক্সবাজারের টেকনাফ উপজেলায় ৮০ পিস গুলিসহ মিয়ানমার নাগরিককে আটক করেছে (বিজিবি) বর্ডার গার্ড বাংলাদেশ। আটক মোহাম্মদ সালাম (৪০) জঙ্গি সংগঠন রোহিঙ্গা আরকান মুজাহেদিন জামায়াতে ইসলামের  সদস্য।
 
বৃহস্পতিবার সকালে কক্সবাজার থেকে টেকনাফগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। সালাম মিয়ানমারের মংডু শহরের খুললম এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে।
 
টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবু জার আল জাহিদ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘তার কাছ উর্দু ভাষায় লিখিত কিছু কাগজপত্রও পাওয়া গেছে। তাকে থানায় সোপর্দ করা হয়েছে।’