গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে শিক্ষিকা গ্রেফতার

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৬, ১২:৫২
বরগুনার আমতলী উপজেলায় এক স্কুল শিক্ষিকাকে গ্রেফতার করেছে পুলিশ। আটক তানিয়া আক্তার আরপাঙ্গাসটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।
 
বৃহস্পতিবার সকালে আমতলী পৌর এলাকার বাসা থেকে শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযাগে তাকে আটক  করা হয়। এবং গৃহকর্মী করিমাকে (১০) উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায় পুলিশ। এরপর সকাল সাড়ে ১০ টার দিকে শিশুটির মামার করা মামলায় ওই শিক্ষিকাকে পুলিশ গ্রেফতার দেখায়।
 
পুলিশ জানায়,প্রতিবেশীদের দেয়া খবরে সকাল সাড়ে নয়টার দিকে শিক্ষিকার বাসা থেকে অসুস্থ অবস্থায় করিমাকে উদ্ধার এবং ওই শিক্ষিকাকে আটক করা হয়।
 
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র দাস বলেন, ‘গ্রেফতার তানিয়াকে জিজ্ঞাসাবাদ চলছে।’