জিয়ানগরে বাস চাপায় যুবক নিহত

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:১৫
পিরোজপুরের জিয়ানগর উপজেলায় বাসচাপায় এক ইজিবাইক আরোহী নিহত হয়েছেন। নিহত ইলিয়াছ হোসেন হিরু (২১) উপজেলার উত্তর বালিপাড়ার ইউনুস আলীর ছেলে।
 
জানা গেছে,বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে উপজেলার বালিপাড়া থেকে পিরোজপুরগামী যাত্রীবাহী একটি বাস ভবানীপুর ফরাজি বাড়ি সংলগ্ন সড়কে ইজিবাইক আরোহী ইলিয়াছকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
 
থানা পুলিশ জানায়, বাসটি আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছে।