শৈলকুপা উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গ্রেফতার

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৬, ১৩:৫৯
ঝিনাইদহের শৈলকুপা উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদ চৌধুরি গ্রেফতার হয়েছেন। বৃহস্পতিবার সকালে তাকে পুলিশ গ্রেফতার করে।
 
তাকে গ্রেফতারের কারণ হিসেবে পুলিশ বলছে, ‘নাশকতার আশঙ্কায় তাকে গ্রেফতার করা হয়েছে।’
 
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক জানান, তিনি অনেক দিন আত্মগোপনে ছিলেন।