হোমনায় স্ত্রীর দ্বিতীয় বিয়ের খবর শুনে মো. দুলাল মিয়া (৩২) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বুধবার রাতে উপজেলার আছাদপুর ইউনিয়নের ঘনিয়ারচর গ্রামে এ ঘটনা ঘটে। সে এই গ্রামের মো. মিলন মিয়ার ছেলে। রিমা আক্তার (৫)নামে তার একটি কন্যা সন্তান রয়েছে।
নিহত দুলালের ভাবী রেহেনা আক্তার জানান, গত সোমবার দুলালের স্ত্রী সাহিদা আক্তার দুলাল মিয়াকে তালাক নামা পাঠায় এবং গত মঙ্গলবার তা স্ত্রীর অন্য ছেলেকে বিয়ে করে ফেলে। এ খবর শুনে দুলাল মানসিকভাবে ভেঙ্গে পড়ে। এর পর থেকে সে কাজকর্ম বন্ধ করে শুধু কান্নাকাটি করতো। বুধবার রাতে সবার চোখ ফাঁকি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
হোমনা থানা অফিসার ইনচার্জ মো. আবুল ফয়সল বলেন, ঘনিয়ারচর গ্রামে দুলাল মিয়া নামের এক যুবক তার স্ত্রীর দ্বিতীয় বিয়ের খবর শুনে আত্মহত্যা করেছে। এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
