ময়মনসিংহের ত্রিশালে অপহরণের ৯ দিন পর একস্কুল ছাত্রী সুনামগঞ্জ থেকে উদ্ধার। পুলিশ ও পরিবার সূত্রে জানাযায়,গত ২৫ জানুয়ারী ত্রিশাল উপজেলার পাঁচপাড়া গ্রামের রফিকুল ইসলামের মেয়ে সুমাইয়া আক্তার (১২) সকাল সাড়ে ৭টার দিকে ত্রিশাল পৌরশহরের অ্যাকটিভ কোচিং সেন্টারে যাওয়ার সময় অপহরণকারীরা অজ্ঞান করে তাকে তুলে নিয়ে যায়।
পরে তার পিতা রফিকুল ইসলাম অনেক খোজাখুজির পর গত ১ ফেব্রুয়ার ত্রিশাল থানায় একটি মামলা দায়ের করে। ত্রিশাল থানার এস.আই চাঁদ মিয়া জানান মামলার পরিপেক্ষিতে মোবাইল ফোন টেকিংয়ের মাধ্যমে সুনামগঞ্জ জেলার তাহেরপুর থানার চারাগাওঁ মাইজহাটি এলাকা থেকে বুধবার রাতে সুমাইয়াকে উদ্ধার করে। সে ত্রিশাল নজরুল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাহেরপুর থানার চারাগাওঁ মাইজহাটি এলাকা হাবিকুল ইসলাম (৩০) এক ব্যাক্তিকে আটক করে।
