ছাত্রী লাঞ্ছনা : জাবির ৩ ছাত্রলীগ কর্মী সাময়িক বহিষ্কার

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:২১
ছাত্রী লাঞ্ছনার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শাখা ছাত্রলীগের তিন কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
 
বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক মো. আবুল হোসেন। তিনি বলেন, গত বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ফারজানা ইসলামের সভাপতিত্বে শৃঙ্খলা কমিটির এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয় । এছাড়া ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য অধ্যাপক এস.এম বদিয়ার রহমানকে প্রধান করে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ছাত্রলীগের বহিষ্কৃত তিন কর্মী হলেন- আবু সাদাত মো. সায়েম (সরকার ও রাজনীতি বিভাগ, ৪০তম ব্যাচ), মো. জামশেদ আলম (আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ৪৩ তম ব্যাচ) এবং জাহিদ হাসান (বাংলা বিভাগ, ৪৩তম ব্যাচ)। এর আগে এ অভিযোগে তাদেরকে জাবি শাখা ছাত্রলীগ থেকেও সাময়িক বহিষ্কার করা হয়ে।
 
উল্লেখ্য, গত ২১ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে যৌন নিপিড়ন ও তার সঙ্গে থাকা বন্ধুকে মারধর করার সময় বাধা দেয়ায় ইতিহাস বিভাগের অধ্যাপক মোজাহিদুল ইসলামকে লাঞ্ছনা করে ছাত্রলীগের ওই তিন কর্মী।