জন্মদিনে ফেসবুকের উপহার

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৬, ২০:৫৪
নিজেদের ১২তম জন্মদিনে ব্যবহারকারীদের জন্য দারুণ এক উপহার দিচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। তাদের ১৬০ কোটি ব্যবহারকারীকে ভিডিও তৈরি করে দিচ্ছে তারা। ভিডিওতে তার বন্ধুদের সঙ্গে তোলা বিভিন্ন ছবি একত্র করে দেখানো হয়।  আর এই দিনটিকে 'ফ্রেন্ডস ডে' হিসেবে আখ্যা দিয়েছে প্রতিষ্ঠানটি।
 
ছবিগুলো স্বয়ংক্রিয় প্রযুক্তির মাধ্যমে বাছাই করা হয়েছে।  তবে, কেউ চাইলে নিজেদের মত করেও তৈরি করতে পারেন। প্রথমে এই ভিডিও শুধু ব্যবহারকারীকেই দেখানো হচ্ছে।  ব্যবহারকারী শেয়ার না করা পর্যন্ত অন্য কেউ এটি দেখতে পারবে না।
 
২০০৪ সালে হার্ভার্ড ইউনিভার্সিটিতে পড়ার সময়ই কয়েকজন বন্ধুকে নিয়ে সামাজিক যোগাযোগের এই সাইট শুরু করেন মার্ক জাকারবার্গ। শুরুতে শুধু ওই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ব্যবহারের সুযোগ দিলেও এখন বিশ্বব্যাপী শতকোটি গ্রাহক তাদের।