কুষ্টিয়ার মিরপুরে ৫ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৬, ০১:৩৮

কুষ্টিয়ার মিরপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২য় শস্য বহুমুখীকরণ প্রকল্পের আওতায় ৫ দিনব্যাপী কৃষি মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাদ জাহান। বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কিংকর চন্দ্র দাস, উপজেলা জাসদের সভাপতি মহম্মদ শরীফ, সাধারণ সম্পাদক আহাম্মদ আলী, উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান শারমিন আক্তার নাসরিন, উপজেলা কৃষি কর্মকর্তা রমেশ চন্দ্র ঘোষ, কৃষি প্রকৌশলী উম্মে উমারা, ওসি তদন্ত আকতারুজ্জামান প্রমুখ।