গাজীপুর সিটি করপোরেশনের টিএনটি গেট এলাকায় বিক্ষোভ, ভাংচুর ও সড়ক অবরোধ করেছে পোশাক শ্রমিকরা। ওভার টাইমের টাকা পরিশোধ করার দাবিতে তারা বিক্ষোভ করে।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে এপকট এ্যাপারেলস ও জিনস লিমিটেড পোশাক কারখানার শ্রমিরা বিক্ষোভ, ভাংচুর ও অবরোধ করে।
গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শামসুর রহমান বিষয়টি জানান।
