ট্রাকের ধাক্কায় মটরসাইকেল আরোহীর মৃত্যু

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:৪৬
 
যশোর-বেনাপল সড়কের ঝিকরগাছা ব্রিজের দক্ষিণ পাশে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী মারা গেছেন। শুক্রবার দুপুরে মটরসাইকেল আরোহী মনিরুজ্জামান (২৮) সস্ত্রীক ৮ বছরের পুত্র সন্তানসহ ঝিকরগাছা বাজারে আসছিল। এ সময় বেনাপোলগামী ট্রাকটি উল্লেখিত স্থানে মোটর সাইকেলটিকে ধাক্কা দিলে মনিরুজ্জামান ঘটনাস্থলে মারা যান।
 
পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছেন। এ ব্যাপের ঝিকরগাছা থানায় একটি অপমৃত্যুর মামালা হয়েছে।