ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার চটকাবাড়িয়া গ্রামে সুচালো বাঁশ গলায় বিঁধে হৃদয় আহমেদ (১২) নামে এক স্কুলছাত্র মারা গেছে। সে চটকাবাড়িয়া গ্রামের সরকারি প্রাইমারি স্কুলের ৩য় শ্রেনীর ছাত্র ও শুরা গ্রামের ঠান্ডু মন্ডলের ছেলে। শুক্রবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।
হরিণাকুন্ডু থানার ওসি মাহতাব উদ্দিন জানান, হৃদয় নানী বাড়ি থেকে পড়াশুনা করছিল। সকালে বাইসাইকেল চালানো শিখছিল। এ সময় হঠাৎ রাস্তার পাশে রাখা বাঁশের উপর পড়ে যায়। তার গলার ভিতর সুচালো বাঁশ ঢুকে যায়। বাঁশের সুচালো আগা তার গলা ভেদ করে বের হয়ে যায়। তাকে উদ্ধার করে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
এ ব্যপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান তিনি।
