নাটোরের গুরুদাসপুর উপজেলার কাছিকাটা টোলপ্লাজায় শিক্ষা সফরের যাত্রীবোঝাই একটি বাসে আকস্মিক আগুন ধরে যায়। আগুন দ্রুত পুরো বাসে ছড়িয়ে পড়লেও অল্পের জন্য প্রাণে রক্ষা পান প্রায় ৪৫ জন বাস যাত্রী। শুক্রবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বগুড়ার শেরপুর উপজেলার পল্লী উন্নয়ন একাডেমি এলাকার নারী-পুরুষ ও শিশু মিলে ৪৫ জন যাত্রী করতোয়া গেটলক পরিবহণে (ঢাকা মেট্রো চ ৯৯৪৯) চড়ে কুষ্টিয়ার শিলাইদহে রবীন্দ্র কুঠিবাড়িতে আনন্দ ভ্রমণে যাচ্ছিলেন। পথে কাছিকাটা টোলপ্লাজায় এসে বাসটি বিকল হয়ে পড়ে। চালক বাসটি মেরামত করার সময় হঠাৎ বাসটিতে আগুন ধরে দ্রুত পুরো বাসে ছড়িয়ে পড়ে।
এ সময় স্থানীয়দের সহায়তায় নারী ও শিশুসহ যাত্রীরা জানালা দিয়ে বাইরে বেরিয়ে আসতে পারায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। এ সময় টোলপ্লাজার উভয় পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে গুরুদাসপুর ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে এসে আগুন নেভালে যান চলাচল স্বাভাবিক হয়।
এ ঘটনায় কমপক্ষে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়।
গুরুদাসপুর ফায়ার সার্ভিসের টিম লিডার আব্দুর রাজ্জাক জানান, বাস মেরামতের সময় স্পার্কিং বা নেগেটিভ পজেটিভ এক হয়ে গিয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে মনে হচ্ছে। তবে আগুন নেভাতে পারায় সিএনজি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত না হওয়ায় বড় ধরণের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গেছে।
বাসের যাত্রী বগুড়া শেরপুরের ব্যবসায়ী আব্দুল হান্নান বলেন, আকস্মিক আগুন ধরে গোটা বাসে ছড়িয়ে পড়ায় প্রাণ নিয়ে বের হতে পারবো বলে ভাবিনি। আল্লাহ পাকের দয়ায় হয়তো এখনও বেঁচে আছি।
ওয়া গেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
