ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদর বাজারের জোড়া ব্রিজের নিচ থেকে অজ্ঞাত এক নারীর(৭৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে স্থানীয়রা ব্রিজের নিচে ঝোপের ভেতর ওই নারীকে পরে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে চরভদ্রাসন থানার এসআই আব্দুর রব মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান। তবে অজ্ঞাত এই নারীর কোন নাম পরিচয় জানা যায়নি।
থানা সূত্র জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।
