জিম্বাবুয়েতে 'খরা বিপর্যয়' ঘোষণা

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:১৬
 
খরার কারণে জিম্বাবুয়ের অনেক গ্রামীণ এলাকায় 'বিপর্যয় পরিস্থিতি' ঘোষণা করা হয়েছে। দেশটির প্রেসিডেন্ট রবার্ট মুগাবে শুক্রবার এই ঘোষণা দেন।
 
জিম্বাবুয়ের অনেক গ্রামীণ এলাকা ভয়াবহ খরায় পড়েছে। এর ফলে দেশটির ২৬ শতাংশ লোক খাদ্যাভাবে দিনাতিপাত করতে বাধ্য হচ্ছেন।
 
গণপূর্ত মন্ত্রী সাভিয়াস কাসুকুওয়েরে এক বিবৃতিতে বলেন, ‘প্রেসিডেন্ট ভয়াবহ খরা উপদ্রুত এলাকাগুলোর অবস্থা বিবেচনা করে বিপর্যয় পরিস্থিতির ঘোষণা দিয়েছেন।’ তিনি আরো বলেন, প্রায় ২৪ লাখ ৪০ হাজার লোক ‘খাদ্য নিরাপত্তাহীনতায় রয়েছে’। সূত্র: এএফপি