ফেনীতে ৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় ফেনী সদর উপজেলার জোয়ারকাছার টিভি হাসপাতাল মাঠে ফেনী ৪ বর্ডার গার্ড ব্যাটালিয়ন ও ভারতের ৮৬ ব্যাটালিয়ন বিএসএফের মধ্যে প্রীতি ভলিবল ম্যাচ শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় বিজিবি ২-১ গেমে বিএসএফকে পরাজিত করে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে।
উক্ত খেলা উপভোগের জন্য ফেনী ৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. শামীম ইফতেখার, ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ মোখলেছুর রহমান, ও উপ-অধিনায়ক কাজী ওবায়েদুর রেজা, কোয়ার্টার মাস্টার এবিএম জাহাঙ্গীর আলম এবং ভারতের ৮৬ ব্যাটালিয়ন বিএসএফের কমান্ড্যান্ট শ্রী মনোজ কুমার, ১৪৫ ব্যাটালিয়ন বিএসএফের কমান্ড্যান্ট শ্রী অমিতাভ রায়সহ ভারতের ৩১ সদস্যের বিএসএফ প্রতিনিধি দল অংশগ্রহন করেন। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও আমন্ত্রি অতিথিগণ উপস্থিত ছিলেন।
ভারতের ৮৬ ব্যাটালিয়ন বিএসএফের কমান্ড্যান্ট শ্রী মনোজ কুমার বলেন, দুই ব্যাটলিয়নের বিভিন্ন সময়ে একত্রিত হয়েছেন। কিন্তু এ পর্যন্ত জটিল কোন বিষয় নিয়ে একত্রিত হতে হয়নি। পরবর্তী সময়গুলো সীমান্তের পরিস্থিতি যেন সুন্দর থাকে।
ফেনী ৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. শামীম ইফতেখার বলেন, এই ভলিবল ম্যাচটির উদ্দেশ্য ছিল দুদেশের সৌহার্দপূর্ণ সম্পর্কটা আরো উজ্জিবিত এবং আনন্দমহ করা।
