রামগঞ্জে চকলেটের লোভ দেখিয়ে শিশু ধর্ষণের চেষ্টা

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৬, ২০:৫১

লক্ষ্মীপুরের রামগঞ্জে চকলেটের লোভ দেখিয়ে ১১ বছরের এক ৬ষ্ঠ শ্রেণীর স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টা চালিয়েছে আবুল বাশার (৫৫)। শুক্রবার বিকেলে বাড়ি থেকে ডেকে দোকানে নিয়ে এই চেষ্টা করেন তিনি। আবুল বাশার স্থানীয় তরিকত ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক।

চিৎকার শুনে স্থানীয়রা শিশুকে উদ্ধার করলে ও আবুল বাশার পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় স্থানীয় উত্তেজিত জনতা ওই নেতার দোকান ভাংচুর করে।

শিশুটির মা ও স্থানীয়রা জানান, দুপুরে বাজারের সকল লোকজন জুমার নামাজ পড়তে গেলে আবুল বাশার  ওই শিশুকে চকলেট দেওয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নিজ ফার্নিচার দোকানে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে বাশার পালিয়ে যায়।

স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুটি আতঙ্কে কথা বলতে পারছে না। ভয়ে শিশুটির অবস্থা খুবই খারাপ হওয়ায় তাকে প্রথমিক চিকিৎসা দেয়া হচ্ছে। এছাড়াও গত কয়েক দিন আগে একই এলাকা আরো একটি ছোট ছেলেকে তার দোকানে ডেকে নিয়ে বাশার ধর্ষণে চেষ্টা করে। পরে স্থানীয় কয়েকজন ব্যক্তি মোটা টাকার বিনিময় তা ধামা-চাপা দেয়।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোঁতা মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বাসার পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে মামলা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।