মৌলভীবাজারেরর কুলাউড়ায় কাদিরপুর ইউনিয়ন যুবলীগের সম্মেলনকে কেন্দ্র করে যুবলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৮ টায় এ ঘটনা ঘটে।
এতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ কমপক্ষে ৮ জন আহত হয়েছেন। আহতদেরকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
