টঙ্গীতে দোকানে আগুন

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৬, ১০:৪০
গাজীপুরের টঙ্গীর আউচপাড়ায় রাজ ফ্যাশন নামের একটি দোকানে অগ্নিকাণ্ড ঘটেছে। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় আধা ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
 
টঙ্গী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. মোরশেদুল ইসলাম জানান, রাত ২টার দিকে আউচপাড়া সুরতরঙ্গ রোড এলাকায় মো. নাঈমের ছয়তলা ভবনের নিচ তলায় থাকা একটি দোকানে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টা চেষ্টায় টঙ্গী ফায়ার স্টেশনের দুইটি ইউনিটের কর্মীরা আগুন নেভায়। 
 
বৈদুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ওই কর্মকর্তার ধারণা।
 
অগ্নিকাণ্ডে দোকানের দেড় লক্ষাধিক টাকার মাল পুড়ে গেছে বলে মালিক পক্ষ দাবি করেছে।