নিকারাগুয়ায় জাহাজডুবির ঘটনায় ক্যাপ্টেন দোষী সাব্যস্ত

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৬, ১২:২২
নিকারাগুয়ার ক্যারিবিয়ান উপকূলে পর্যটনবাহী একটি জাহাজ ডুবির ঘটনায় শুক্রবার ক্যাপ্টেন দোষী সাব্যস্ত হয়েছেন। খারাপ আবহাওয়ার কারণে নৌযানটি উল্টে গেলে ১৩ জন প্রাণ হারায়।  
 
বিচারিক সূত্রে জানা গেছে, জাহাজের ক্যাপ্টেন হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন। আসামী পক্ষের আইনজীবী ও প্রসিকিউশন জানিয়েছে, হিরারিও ব্লান্ডোন নামের ওই নাবিকের সর্বোচ্চ ৪ বছরের কারাদণ্ড হতে পারে। ১১ ফেব্রুয়ারি এই রায় প্রদান করা হবে। ২৩ জানুয়ারি জাহাজটি ডুবে যায়। এতে কোস্টারিকার ১৩ পর্যটক প্রাণ হারায়। 
 
তবে দুঘর্টনা থেকে কোস্টারিকা, যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ব্রাজিলের আরো ২৪ যাত্রীর প্রাণ রক্ষা পায়। বৈরী আবহাওয়ায় বিনা অনুমতিতে জাহাজটি চালানোর অভিযোগে ব্লান্ডনকে অভিযুক্ত করা হয়েছে। রায় প্রদানের আগে প্রাথমিক শুনানির সময় ব্লান্ডন তার দোষ স্বীকার করে বলেন, প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। এএফপি।