বিদেশি পিস্তলসহ ব্যবসায়ী দেবর-ভাবী আটক

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৬, ১২:২৭
দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার একটি রেস্তোরায় বিদেশি পিস্তলসহ নারীসহ দুইজনকে আটক করেছে (র‌্যাব) র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান। এ সময় এক রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনও জব্দ করা হয়। আটকরা সম্পর্কে দেবর-ভাবী।
 
শুক্রবার সন্ধ্যায় উপজেলা শহরের থানাপাড়াস্থ ঢাকার মোড় নামক স্থানের একটি রেস্তোরায় এ অভিযান চালানো হয়। এরা হলেন, দিনাজপুরের হাকিমপুর উপজেলার রায়ভাগ বাগমারা গ্রামের হেলাল উদ্দিন (৪৫) ও হেলালের ভাবী নূরজাহান বেগম (৫২)।
 
র‌্যাব জানায়, আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলার পর শনিবার যেকোনো সময় ফুলবাড়ী থানা পুলিশে সোপর্দ করা হবে।