কক্সবাজারের টেকনাফ উপজেলায় পৃথক অভিযানে নারীসহ দুই মানবপাচারকারী গ্রেফতার হয়েছেন।
শনিবার ভোরে উপকুলীয় বাহারছড়া গ্রামের জাহাজপুরা এবং সকালে হোয়াইক্যং কম্বনিয়াপাড়ায় এ অভিযান চালায় পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, কম্বনিয়াপাড়া এলাকার রেহেনা আক্তার (২৮)ও উপকুলীয় ইউনিয়ন বাহারছড়া এলাকার জাহাজপুরা গ্রামের মো. উল্লাহ(৩৫)।
পুলিশ জানায়, দুইজন মানবপাচার মামলার আসামি।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খোন্দকার বলেন, মানব পাচারের মামলায় গ্রেফতার দেখিয়ে দুইজনকে জেলা আদালতে পাঠানো হয়েছে।
