আরো তিন সপ্তাহ মাঠের বাইরে থাকবেন স্কার্টেল

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৬, ১৪:১২

সেন্টার ব্যাক মার্টিন স্কার্টেল আবারো ইনজুরিতে পড়েছেন। আর এবারের এই ইনজুরির কারণে স্লোভাকিয়ান এই তারকাকে দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে বলে নিশ্চিত করেছেন লিভারপুল ম্যানেজার জার্গেন ক্লপ।

ইনজুরির সমস্যা এবারের মৌসুমে রেডস শিবিরে প্রকট হয়ে দেখা দিয়েছে। এ কার জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে কিউপিআর এর স্টিভেন ককারকে ধারে দলে নিতে বাধ্য হয় ক্লাবটি। শুক্রবার এক সংবাদ সম্মেলনে ক্লপ জানিয়েছেন স্কার্টেলের হ্যামস্ট্রিং সমস্যা আবারো দেখা দিয়েছে। সে কারণেই মাসের শুরুতে সুস্থ হয়ে মাঠে ফিরলেও আরো তিন সপ্তাহ হয়ত তাকে বিশ্রামে থাকতে হবে। তবে আশার কথা হচ্ছে ফুল ব্যাক জন ফ্লানাগান ও মিডফিল্ডার জো এ্যালেন ফিটনেস ফিরে পেয়েছেন। আগামী ম্যাচেই তাদের দলে পেতে আশাবাদী ক্লপ।