নগরকান্দায় অজ্ঞাত রোগে প্রায় অর্ধশত শিক্ষার্থী হাসপাতালে

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৬, ১৪:১৯
ফরিদপুরের নগরকান্দা উপজেলার বিলগোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রায় অর্ধশত শিক্ষার্থী অজ্ঞাত রোগে আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। এদের মধ্যে ২৩ শিক্ষার্থীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
 
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাজাহান সরদার জানান, শনিবার সকালে ক্লাশ চলাকালীন ৭ম শ্রেণীর একটি ছাত্রী অজ্ঞান হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। এর পরপরই একের পর এক অজ্ঞান হতে থাকে। তাৎক্ষণিক  স্কুল ছুটি ঘোষণা করে অসুস্থ শিক্ষার্থীদের জেলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
 
উপজেলা নির্বাহী অফিসার আবদুল আজিজ বলেন, ‘বিদ্যালয়টিতে দুই দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করে দেখছি।’