গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান ছাই হয়ে গেছে।
জানা গেছে, শুক্রবার দিনগত রাত তিনটার দিকে উপজেলার পদ্ববিলা বাজারের পাট ব্যাবসায়ী সুমন শেখের পাট গুদামে বিদ্যুতের সটসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে বাকী চার দোকান পুড়ে যায়। শনিবার ভোর চারটার দিকে মুকসুদপুর ও গোপালগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, এ ঘটনায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
