ঘিওরে একরাতে ৩ বাড়িতে ডাকাতি

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:৪৭
 
মানিকগঞ্জের ঘিওরে একরাতে ৩ বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। গত শুক্রবার দিবাগত রাত ২ টার দিকে এ ঘটনা ঘটেছে বলে ভুক্তভ’গিরা জানান।
 
জানা গেছে, উপজেলা সদরের ঠাকুরকান্দি গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য খন্দকার আজম ও আব্দুল লতিফের বাড়িতে ৮/১০ জনের একটি ডাকাতদল হানা দিয়ে স্বর্ণালংকার, মোবাইল ফোন ও নগদ টাকা লুটে নেয়। এ সময় ডাকাতদের হামলায় গৃহকর্তা আজম আহত হয়। এ ছাড়াও পাশ্ববর্তী রুসুলপুর গ্রামের মো. বজলুর রহমানের বাড়িতে ডাকাতরা হানা দিয়ে স্বর্ণালংকার ও মোবাইল সেট লুটে নেয়। বজলুর রহমানের স্ত্রী লিপি আক্তারের কান থেকে স্বর্ণের দুল ছিড়ে নেয়ার সময় বাম কানে জখম হয়। এ সময় চিৎকার দিলে বজলুর রহমানের দুই ছেলে বুলবুল ও হিমেলকে ডাকাতরা হাত পা বেঁধে প্রহার করে।
 
এ ব্যাপারে ঘিওর থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, থানায় মামলা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, ডাকাতদের গ্রেফতারে চেষ্টা চলছে।