খুলনা মহানগরীর সোনাডাঙার ময়লাপোতা এলাকায় একটি হরিজন পল্লীর আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। শনিবার রাত সোয়া ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে কাজ শুরু করে নগরীর বয়রা ও টুটপাড়া ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট। সোনাডাঙা থানার কর্মকর্তারা জানিয়েছেন, খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে যায়।
