চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দৌলতবাড়ি এলাকা থেকে দুইটি পিস্তল, ১৪ রাউন্ড গুলি ও চারটি ম্যাগজিনসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। রবিবার ভোর ৫টায় তাদের আটক করা হয়।
আটকরা হলেন, আতিকুল ইসলাম (২৭) ও জবদুল হক (৩০)।
চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫ এর ক্যাম্প কমান্ডার এএসপি অলক বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।
