ঘন কুয়াশার কারণে বরিশালে কীর্তনখোলা নদীর একটি চরে যাত্রীসহ একটি স্টিমার আটকা পড়ে গেছে।
রবিবার ভোর ৬টার দিকে নদীর চরকাউয়া এলাকায় ‘পিএস মাহসুদ’ নামে স্টিমারটি আটকা পড়ে।
বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক সৈয়দ আবুল কালাম আজাদ বলেন, শনিবার রাতে ঢাকা থেকে ছেড়ে আসা স্টিমারটি বরিশাল হয়ে মোড়েলগঞ্জ যাওয়ার কথা।
তিনি আরো বলেন, ঘন কুয়াশার কারণে চালক দিক হারিয়ে ফেলেন। পরে ১৮০ জন যাত্রীসহ স্টিমারটি আটকে যায়।
