বেনাপোল সীমান্ত থেকে বিজিবি সদস্য পরিচয়ে চাঁদাবাজির সময় রাজ কুমার সরকার (৩৪) নামের এক যুবককে আটক করেছে বিজিবি। শনিবার বেনাপোলের ভবারবেড় গ্রাম থেকে স্থানীয় জনতা বিজিবি কাছে অভিযোগ করলে রাজকে আটক করা হয়। তিনি রাজবাড়ি জেলার বালিয়াকান্দি উপজেলার ভি মাগুরা গ্রামের অশোক কুমারের ছেলে।
বিজিবি জানায়, রাজ বিজিবি সদস্য পরিচয়ে বেশ কিছুদিন ধরে ভবারবেড় গ্রামের মাদক ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি করে আসছিল। শনিবার সন্ধ্যায় চাঁদাবাজির সময় তার আচারণে স্থানীয়দের সন্দেহ হলে তারা বিজিবিকে খবর দেয়। বিজিবি সদস্যরা ভবারবেড় গ্রাম থেকে তাকে আটক করে।
পরে তাকে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে সোপার্দ করা হয়।
