উ. কোরিয়া প্রশ্নে জরুরি বৈঠকে বসবে নিরাপত্তা পরিষদ

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:৪৪
উত্তর কোরিয়ার দূর পাল্লার রকেট উৎক্ষেপণের প্রেক্ষাপটে রোববার নিউইয়র্কে জরুরি বৈঠকে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। দক্ষিণ কোরিয়া এবং নিরাপত্তা পরিষদের সদস্য জাপান ও যুক্তরাষ্ট্রের অনুরোধে রুদ্ধদ্বার এ বৈঠক হবে। 
 
জাপান ও যুক্তরাষ্ট্র উভয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ প্রস্তাবের লঙ্ঘন হিসেবে উ. কোরিয়ার এ কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছে। বর্তমানে নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকারী ভেনিজুয়েলা মিশনের কাছে পাঠানো এক চিঠিতে বলা হয়েছে, উ. কোরিয়ার ‘তথাকথিত স্যাটেলাইট’ উৎক্ষেপণকে নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট প্রস্তাবের লঙ্ঘন হিসেবে উল্লেখ করে এ নিয়ে আলোচনার আহবান জানিয়েছে টোকিও ও ওয়াশিংটন। নিরাপত্তা পরিষদের প্রস্তাবে পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে যেকোনো ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ বা পারমাণবিক কর্মকাণ্ডের নিষেধাজ্ঞা রয়েছে। এএফপি।